Monday, February 23, 2026
বাড়িখবররাজ্যত্রিপুরা কমিউনিটি হেলথ গাইড ওয়ার্কার্স ইউনিয়ন ত্রিপুরা কমিউনিটি হেলথ গাইডদের ছাটাই করার...

ত্রিপুরা কমিউনিটি হেলথ গাইড ওয়ার্কার্স ইউনিয়ন ত্রিপুরা কমিউনিটি হেলথ গাইডদের ছাটাই করার প্রতিবাদে সার্কিট হাউস এলাকায় বিক্ষোভ প্রদর্শন

প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারের অনুমোদন করে ১৯৮৩ সাল থেকে তারা বাড়ি বাড়িতে স্বাস্থ্পৌছে দিত। কিন্তু স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তরের সচিব, গত ১লা নভেম্বর এক আদেশ বলে আকস্মিকভাবে তাদেরকে ছাটাই করে। ১৯৮২ সালে প্রায় ৩ (তিন) হাজার কর্মী নিয়োগের মাধ্যমে তৎকালীন ত্রিপুরার সরকার ত্রিপুরায় প্রকল্পটি সুচনা করেন। শুরুতে মাত্র ৫০/ টাকা সাম্মানিক ছিল , ঐ সাম্মানিক পর্যায় ক্রমে বেড়ে বর্তমানে ৭৫০০/ টাকা হয়েছে। যদিও ২০ বছর পর কেন্দ্রীয় সরকার প্রকল্পটি বন্ধ করে দেয় কিন্তু, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্যের সরকার প্রকল্পটি বহাল রেখে ছিল। কিন্তু বর্তমানে রাজ্য সরকার প্রকল্পটি বন্ধ করে দেয় ফলে তারা কাজ হারায়। আজ তারা বিক্ষোভ প্রদর্শন করে এবং চার দফা দাবিতে ত্রিপুরা সরকারের, স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তরের সচিবের নিকট ডেপুটেশন প্রদান করে। তারা দাবি রাখে,সি এইচ জি প্রকল্প অব্যাহত রাখতে হবে।
বে-আইনী ছাটাই আদেশ প্রত্যাহার এবং ছাটাই সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশ করতে হবে। সি এইচ জি কর্মীদের পি এস ইউ’র মত মর্যাদা দিতে হবে। সি এইচ জি কর্মীদের সামাজিক সুরক্ষার্থে ভাতা নিশ্চিত করতে হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য