ভারতবর্ষের ভেতর দ্বিতীয় সর্ববৃহৎ ল্যান্ড পোট হচ্ছে এই আগরতলা ল্যান্ডপোর্ট। তার গুরুত্ব অপরিসীম। সেদিকে লক্ষ্য রেখে এই লান্ড পোর্টটিকে একটি আকর্ষণীয় পর্যটন স্থল হিসেবে গঠন করার লক্ষ্যে সেখানে একটি অষ্টলক্ষী হাট তৈরি করার ব্যাপারে বিধানসভায় আমার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার প্রস্তাবটি গ্রহণ করেছে। উত্তর পূর্বাঞ্চলের সবগুলি রাজ্যের বিভিন্ন জিনিসগুলি নিয়ে এখানে একটি মার্কেট তৈরি করার ব্যাপারে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই কেন্দ্র সরকারকে এই প্রস্তাব প্রেরণ করেছে। কিছুদিনের ভিতরেই এ ব্যাপারে সরজমিনে খতিয়ে দেখতে রাজ্য পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এলাকাটি পরিদর্শন করবে। শনিবার মহিলাদের দ্বারা আয়োজিত বাণিজ্যমেলায় এ কথাগুলি বলেন মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, শুধু রাজ্য নয় বাংলাদেশ থেকে আসা পর্যটনরা বা অন্যান্য কাজে যারা রাজ্যে আসে এবং ত্রিপুরাকে ব্যবহার করে বহি রাজ্যে যায় তারাও এই মার্কেটটি হলে এখান থেকে উত্তর পূর্বাঞ্চলের যে কোন দ্রব্যাদি ক্রয় করতে পারবে। পাশাপাশি এই জায়গাটিকে সুন্দরভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। ল্যান্ড পোর্টের পাশের লেকটির সৌন্দর্যায়ন বৃদ্ধি করার পরিকল্পনাও রয়েছে যা বাস্তবায়ন করা হবে। তাকে আকর্ষণীয় করতে থাকবে বোটিংয়ের ব্যবস্থা।
তিনি বর্ডার এলাকার উন্নয়ন নিয়ে বলতে গিয়ে বলেন,বর্ডার গোল চক্কর বাজার সাড়ে ১৯ কোটি টাকা ব্যয়ে আধুনিক করার পরিকল্পনা ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে।এই বাজারটি তৈরি হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থাও হবে। মহিলাদের দ্বারা পরিচালিত এই বাণিজ্য মেলাটি নিয়ে তিনি বলেন মেলাটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই মেলাটি একটি মিলনমেলায় পরিণত হয়েছে।
মহিলাদের স্বনির্ভর আত্মনির্ভর করার লক্ষ্যে এ ধরনের মেলা সময় উপযোগী। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের উদ্যোগে মহিলাদের আত্মনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রত্যন্ত এলাকায় যারা থাকেন তাদের উৎপাদিত পণ্য জনসাধারণের সম্মুকে তুলে ধরার ক্ষেত্রে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সহ অন্যান্য সংস্থা এ ধরনের মেলার মাধ্যমে উদ্যোগ গ্রহণ করে চলেছে। সিপিএম সরকারের আমলের যে নগণ্য স্বসহায়ক দল ছিল পরবর্তীতে বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রায় ৫৪ হাজারের উপর স্ব নির্ভর গোষ্ঠী গঠিত হয়েছে। প্রায় পৌনে 5 লক্ষ মহিলা এ ধরনের গুষ্টির সঙ্গে যুক্ত থেকে আত্মনির্ভর হয়ে উঠছে এবং পরিবার প্রতিপালন করছে।
শনিবার আগরতলা স্থল বন্দরে
ভারতের স্থল বন্দর কর্তৃপক্ষ গৃহ মন্ত্রণালয়,সহায়ক দলের সহযোগিতায় নারীদের দ্বারা পরিচালিত স্বনির্ভর দলের বিভিন্ন সামগ্রী নিয়ে একদিনের বাণিজ্য মেলার আয়োজন করে । মোট ১৫টি সহ সহায়ক দলের সদস্যরা বিভিন্ন সামগ্রী নিয়ে এ মেলায় অংশগ্রহণ করে।স্থানীয় করণের শক্তি প্রদর্শন নারীর ক্ষমতায়ন আত্মত্মনির্ভর ভারত গঠনের দিকে লক্ষ্য রেখেই এই মেলার আয়োজন বলে উদ্যোক্তারা জানায়। এদিনের এই মেলার পদ্ধতি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন, ল্যান্ড পোর্ট অথরিটি রিজনাল কো-অর্ডিনেটর দেবাশীষ নন্দী, পোর্ট অ্যাডমিনিস্ট্রেটর রাকেশ কুমার,
রামনগর বিধানসভা কেন্দ্রের কর্পোরেটরগণ সহ মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য।



