Wednesday, February 18, 2026
বাড়িখবররাজ্যনিগমের ৪ বৎসর পূর্তি উপলক্ষ্যে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

নিগমের ৪ বৎসর পূর্তি উপলক্ষ্যে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

পুর নিগমের ৪ বৎসর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার পুর নিগমের ১ নং ও ২ নং ওয়ার্ডের কর্পোরেটর মিতা রানী দাস মজুমদার, কর্পোরেটর শর্মিষ্ঠা বর্ধনের উদ্যোগে মঙ্গলবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, সব কা সাথ সব কা বিকাশে এই সরকার কাজ করে চলেছে। আগের সরকারের আমলে জনগণ তাদের চাহিদা তাদের সুযোগ সুবিধা নিয়ে বলার সুযোগ পায়নি। বর্তমান সরকারের আমলে প্রত্যেকদিন মানুষের সঙ্গে মানুষের চিন্তা প্রত্যেকটি জনপ্রতিনিধি করে বলে সবাই ব্যস্ত থাকে। গত চার বছরে আগরতলা শহরকে সুন্দর করে সাজিয়ে তোলার প্রচেষ্টা করে চলেছে পুর নিগম। সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণের সহযোগিতা চাই। স্বচ্ছ আগরতলা ঘোষণা করার পক্ষে জনগণকে এগিয়ে আসতে হবে। রাস্তার ড্রেনে আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই স্বচ্ছ আগরতলা একটি দৃষ্টান্ত স্থাপন করবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য