লংতরাইভ্যালি মহকুমার অন্তর্গত ছামনু ব্লকের লংতরাই হাতাইয়ে আজ থেকে ৩ দিন ব্যাপী ৫৯তম বাবা লংতরাই মেলা শুরু হয়েছে। প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি তাঁর উদ্বোধনী ভাষণে মেলার তাৎপর্য তুলে ধরে বলেন, মানুষের ভাব আদান প্রদানের ক্ষেত্রে মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। রাজ্যের বর্তমান সরকার জনজাতি অংশের মানুষের চিরাচরিত সংস্কৃতি রক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সমস্ত অংশের মানুষের অংশগ্রহণে এই মেলা প্রাণবন্ত হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শম্ভুলাল চাকমা বলেন, সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে মেলা বড় ভূমিকা নিয়ে থাকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লংতরাই মেলা কমিটির সভাপতি শচীদানন্দ ত্রিপুরা।



