Tuesday, February 17, 2026
বাড়িখবররাজ্যপশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাগৃহে আজ জিলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বিষ্ণুধন দাস। সভায় উপস্থিত ছিলেন জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, কমিটির অন্যান্য সদস্য-সদস্যাগণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।

শিক্ষা দপ্তরের জেলা আধিকারিক সভায় পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয়গুলির পরিকাঠামোগত উন্নয়ন বিষয়ে আলোচনা করেন। স্বাস্থ্য দপ্তরের জেলা আধিকারিক সভায় জানান, জেলার ৯১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৬৭টি গ্রাম পঞ্চায়েতেই আয়ুষ্মান আরোগ্য মন্দির ও উপকেন্দ্র আছে এবং ৭৫ টি এডিসি ভিলেজের মধ্যেও ৬৭টি ভিলেজে আয়ুষ্মান আরোগ্য মন্দির ও উপকেন্দ্র আছে। বাকি ৩২টি গ্রাম পঞ্চায়েতেও ৮টি এডিসি ভিলেজেও আয়ুষ্মান আরোগ্য মন্দির করার পরিকল্পনা নেওয়া হবে। এছাড়া পুরাতন আগরতলা ব্লকের পূর্ব চম্পামুড়ায় একটি উপস্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। ডুকলি ব্লকের মলয়নগরের নিরানব্বই টিলাতে একটি নতুন উপস্বাস্থ্য কেন্দ্র নির্মানের কাজ চলছে। সভায় যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের জেলা আধিকারিক জানান, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরে রাজ্যে খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে ত্রিপুরা স্পোর্টস স্কুলে ভর্তির জন্য ক্রীড়া প্রতিভা অন্বেষণের কাজ রাজ্যব্যাপী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। সারা রাজ্যে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্রীড়া প্রতিভা অন্বেষনের কাজ চলবে। পশ্চিম জেলায় ব্লক, নগর পঞ্চায়েত, পুর পরিষদ ও আগরতলা পুরনিগম এলাকায়ও ১৭ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্রীড়া প্রতিভা অন্বেষনের কাজ চলবে। এই কর্মসূচিতে ৮ থেকে ৯ বছর বয়সী শিশুদের অ্যাথলেটিক্স, ফুটবল ও জুডো এবং ৬ থেকে ৭ বছর বয়সী শিশুদের জন্য জিমন্যাস্টিকস-এ প্রতিভা অন্বেষণ করা হবে। যেসব শিশু এই ক্রীড়া সূচিতে অংশ গ্রহণ করতে ইচ্ছুক, তাদের অভিভাবকদের নিজ নিজ ব্লক এলাকার যুব বিষয়ক ও ক্রীড়া অফিসে অথবা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ওয়েবসাইটে যোগাযোগ করতে বলা হয়েছে। সভায় সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিকও জেলার বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টারের উন্নয়ন নিয়ে পর্যালোচনা করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four + eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য