Tuesday, February 17, 2026
বাড়িখবররাজ্যকৃষ্টি ও সংস্কৃতি ছাড়া সমাজের অগ্রগতি সম্ভব নয় - অর্থমন্ত্রী

কৃষ্টি ও সংস্কৃতি ছাড়া সমাজের অগ্রগতি সম্ভব নয় – অর্থমন্ত্রী

তথ্য ও সংস্কৃতি দপ্তর, গোমতী জেলা প্রশাসন এবং মহাদেববাড়ি উন্নয়ন কমিটির উদ্যোগে আয়োজিত উদয়পুরের শিববাড়ি প্রাঙ্গণে গতকাল ৭ দিনব্যাপী শিব চতুর্দশী মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উদ্বোধকের ভাষণে তিনি বলেন, কৃষ্টি ও সংস্কৃতি ছাড়া সমাজের অগ্রগতি সম্ভব নয়। তাই এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের সবার দায়িত্ব। তিনি বলেন, শিব চতুর্দশীতে হিন্দু ধর্মাবলম্বীরা শিবের আরাধনায় ব্রত পালন করেন এবং নিজেদের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। বহু বছরের ঐতিহ্যবাহী এই মেলা ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি সামাজিক মিলনক্ষেত্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অনুষ্ঠানে গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় বলেন, উদয়পুর শিববাড়ি মেলা ত্রিপুরার প্রাচীনতম মেলাগুলির অন্যতম। এই ঐতিহ্যকে সংরক্ষণ ও লালন করা প্রয়োজন। কারণ সংস্কৃতি হচ্ছে সমাজের দর্পণ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন অতিরিক্ত জেলাশাসক সুভাষ আচার্য। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন পুর পরিষদের কাউন্সিলার বিক্রম দাস, বুল্টি দাস, সুবীর দাস, সমাজসেবী সবিতা নাগ প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য