অষ্টম তফশিল কোন ভাষার বিদেশি হরফের মান্যতা দেয় না ।হরফ বিতর্ক নিয়ে পষ্ট ভাষায় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী ।রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্যভিত্তিক জনজাতি ছাত্র সম্মেলনে ধার করা বিদেশি হরফের বিরুদ্ধে কথা বলতে এবিভিপি নেতৃবৃন্দকে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী।
ককবরক ভাষার হরফ নিয়ে এতদিন ধরে সব মুখ্যমন্ত্রীরা কেবল গোজামিল দিয়েই এসেছেন ।কেউ স্পষ্ট ভাষায় এই নিয়ে কথা বলেন নি। রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এবিভিপি’র রাজ্যভিত্তিক জনজাতি ছাত্র সম্মেলনে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে এভাবেই কথা বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।মুখ্যমন্ত্রী বলেন ,রোমান হরফ চাই বলে দাবি তোলা হচ্ছে ।তিনি প্রশ্ন করেন, কেন রোমান হরফ ?নিজের হরফ কেন নয় ?কেন নিজের হরফ তৈরি করা হবে না নিজেদের হরফ নিজেরাই তৈরি করুন। অভিযুগের সুরে মুখ্যমন্ত্রী বলেন ,বিষয়টি নিয়ে স্পষ্ট বক্তব্য কোনো মুখ্যমন্ত্রীরই ছিল না ।কিন্তু আমার বক্তব্য হলো ককবরক ভাষার রোমান হরফ এবং বাংলা হরফে পঠন পাঠন চলতে থাকুক ।পাশাপাশি নিজেদের হরফ তৈরি করতে হবে ।কারণ অষ্টম তপশিল কোন অবস্থাতেই বিদেশি হরফকে মান্যতা দেবে না বলে জানান মুখ্যমন্ত্রী ।ধার করা হরফের বিরুদ্ধে কথা বলতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
এই সম্মেলনে উপস্থিত ছিলেন এবিভিপি’র প্রাক্তন জাতীয় সম্পাদক তথা রাজ্যের বর্তমান মন্ত্রী কিশোর বর্মন ,বর্তমান জাতীয় সম্পাদক অখিলেশ সিং ,এবিভিপির রাজ্য সভাপতি ডক্টর দেবরাজ পানিগ্রাহী ,রাজ্য সম্পাদক রবি শংকর হালদার প্রমুখ।এই সম্মেলনে জনজাতি অংশের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।



