Tuesday, February 10, 2026
বাড়িখবররাজ্য১১ এপ্রিল থেকে গন্ডাতুইসায় রাজ্যভিত্তিক বৈসু উৎসব

১১ এপ্রিল থেকে গন্ডাতুইসায় রাজ্যভিত্তিক বৈসু উৎসব

আগামী ১১ থেকে ১৩ এপ্রিল ধলাই জেলার গন্ডাতুইসা দ্বাদশ শ্রেণি বিদ্যালয় মাঠে তিনদিনব্যাপী রাজ্যভিত্তিক বৈসু উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসব উপলক্ষ্যে আজ ধলাই জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায়ের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, বিধায়ক শম্ভুলাল চাকমা ও নন্দিতা দেববর্মা (রিয়াং), এমডিসি ভূমিকানন্দ রিয়াৎ, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, জেলাশাসক বিবেক এইচ বি সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। এই উৎসব উপলক্ষ্যে উৎসব প্রাঙ্গণে বিভিন্ন দপ্তরের প্রদর্শনী স্টল খোলা হবে। সভার শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায় বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছর আরও জাকজমকপূর্ণ ভাবে এই উৎসবের আয়োজন করা হবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই যাবতীয় প্রস্তুতি গ্রহণ করার জন্য বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 + 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য