Sunday, February 8, 2026
বাড়িখবররাজ্যবিকল্প ব্যবস্থা ছাড়া হকারদের উচ্ছেদ অভিযান সম্পূর্ণ অমানবিক -  মানিক সরকার

বিকল্প ব্যবস্থা ছাড়া হকারদের উচ্ছেদ অভিযান সম্পূর্ণ অমানবিক –  মানিক সরকার

শহরের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা না করে যেভাবে পুর নিগম উচ্ছেদ অভিযান চালাচ্ছে তা অত্যন্ত অমানবিক ও বর্বরোচিত। এমনটাই দাবি সিপিএমের পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, যাদের উচ্ছেদ করা হয়েছে তারা সকলেই গরিব নিম্নবিত্ত পরিবারের সদস্য। দিনমজুরি কিংবা ছোটখাটো ব্যবসার উপর নির্ভর করেই তাঁদের সংসার চলে। তাঁর দাবি, এই মানুষগুলোর রুজি-রোজগারের একমাত্র অবলম্বন কেড়ে নেওয়া মানে তাঁদের পরিবারকে চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া। তিনি অভিযোগ করেন, রাতের আঁধারে বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযান চালানো কোনও সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। এই ধরনের পদক্ষেপ প্রশাসনের নিষ্ঠুর মানসিকতারই পরিচয় দেয় বলে মন্তব্য করেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য