Sunday, February 8, 2026
বাড়িখবররাজ্যমনরেগা আইন পুনর্বহালের দাবিতে আগামী ১৬ ফেব্রুয়ারি লোকভবন অভিযানের ডাক দিয়েছে প্রদেশ...

মনরেগা আইন পুনর্বহালের দাবিতে আগামী ১৬ ফেব্রুয়ারি লোকভবন অভিযানের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস।

রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে মন রেগা বাঁচাও কর্মসূচিকে সামনে রেখে এক বৈঠক অনুষ্ঠিত হয় । এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতা-কর্মীরা। বৈঠকে রাজ্যের মনরেগা প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আশিস কুমার সাহা বলেন, গত ১০ জানুয়ারি থেকে গোটা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও মনরেগা বাঁচাও কর্মসূচি শুরু হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি জেলা স্তরে কর্মসূচি পালন করা হয়েছে। তাঁর অভিযোগ, বিজেপি সরকারের শাসনে গোটা দেশে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে এবং ধারাবাহিকভাবে গণতন্ত্রের উপর আঘাত নামানো হচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিনিয়ত শ্রমিকদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। রাজভবন অভিযানের মাধ্যমে রাজ্যের মানুষের বাস্তব সমস্যাগুলি তুলে ধরা হবে। তিনি আর বলেন, মনরেগা প্রকল্প বাতিলের ফলের গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়বে। তাই মনরেগা প্রকল্পে কাজের অধিকার নিশ্চিত করা ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষার জন্য রাজ্যস্তরীয় এই অভিযানে সকল জনপ্রতিনিধি ও কংগ্রেস নেতৃত্ব উপস্থিত থাকবেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight + 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য