রামনগর চার নম্বর রাস্তার শেষ প্রান্তে ঈদগাহ রিয়াদুল জান্নাহ জামে মসজিদের নতুন কমিটি গঠন নিয়ে শনিবার মসজিদ প্রাঙ্গনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
প্রসঙ্গতই মসজিদটি এলাকার দুস্থদের সহায়তা সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেদের জড়িয়ে রাখে। রক্তদান থেকে শুরু করে দুঃস্থ ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সহায়তা সহ অসুস্থ রোগীদেরও সহায়তা করে থাকে তারা। ২০২৪ সালে গঠিত হওয়া কমিটিকে এ বছরও এলাকাবাসী
আগামী তিন বছরের জন্য মনোনীত করে। ৩০ জনের কমিটির সভাপতি কাজী প্লাবন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন আমির হোসেন বাপন। আগামী দিনও এই কমিটি জনগণের সেবায় নিয়োজিত থাকবে বলে আজকের এই সাংবাদিক সম্মেলনে জানান মসজিদ কমিটির সভাপতি কাজী প্লাবন।



