বিগত কিছুদিন ধরেই চলে আসছে রাজধানীর বিভিন্ন জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট কিংবা অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান। সেই মোতাবেক নিগমের পক্ষ থেকে রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমনী থেকে বটতলা অবধি রাস্তার ধারে গড়ে ওঠা অবৈধ দোকান দারদের সুচিত করা হয়েছে এরা যেন এখান থেকে তাদের দোকান সরিয়ে নে কিন্তু নিগমের সূচনার কোন প্রকার তোয়াক্কা না করে নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছিল, তাই বারংবার সুচিত করার পরও ফুটপাতে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করার জন্য বুধবার ভোর রাত থেকে ময়দানে নেমে পড়ে পৌর নিগমের কর্মীরা। এদিন সংবাদমাধ্যমকে নিগমের অধিকর্তা জানান ফুটপাত মানুষের জন্য রাস্তাঘাট গাড়ি চালানোর জন্য তাই ভেন্ডারদের নির্দিষ্ট জায়গায় তাদের ভেন্ডার দাঁড় করানো এবং নির্দিষ্ট জায়গায় যেখানে পার্কিংয়ে ব্যবস্থা করা রয়েছে সেখানে যেন পার্কিং করা হয় তার আবেদন জানান।



