সংসদে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে “নারী শক্তি বন্ধন” নামে মহিলা সংরক্ষন বিল পেশ করা হয়। গণেশ চতুর্থির দিন তা পেশ করা হয়। বিলটি ইতিহাসে অমর হয়ে থাকবে। নারী শক্তি উদ্ধারে প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী সিদ্ধান্ত। আশা করা হচ্ছে ২০২৪ এর লোকসভা নির্বাচনে এই ঐতিহাসিক সিদ্ধান্তের বাস্তবায়ন হবে। অর্থাৎ সংসদে ৩৩ শতাংশ, ১৮১ জন মহিলা সাংসদকে পাওয়া যাবে। এর জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভাকে ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা’র পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বলেন প্রদেশ বিজেপি মহিলা মোর্চা’র সভাপতি ঝর্ণা দেববর্মণ। এ দিন এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি মহিলা মোর্চা’র প্রভারি পাপিয়া দত্ত, সাধারন সম্পাদিকা অর্চনা ভট্টাচার্য, ও মিডিয়া ইনচার্জ চামেলি সাহা। এই সাংবাদিক সম্মেলনের পর ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চা’র সদস্যরা একে অপরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি মুখও করান।



