Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যশ্রেষ্ঠ ও উন্নত ত্রিপুরা নির্মাণে মহারাজার প্রদর্শিত পথেই কাজ করছে বর্তমান সরকার-...

শ্রেষ্ঠ ও উন্নত ত্রিপুরা নির্মাণে মহারাজার প্রদর্শিত পথেই কাজ করছে বর্তমান সরকার- মুখ্যমন্ত্রী

১৯ শে আগস্ট ২০২৩ মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৬ তম জন্মদিনটি সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো শনিবার। এদিন রাজধানী আগরতলা এমবিবি চৌমুনীর জিরো পয়েন্টে নব নির্মিত মহারাজার মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এবং জন্মদিনের কেক কেটে তার প্রতি শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ উপস্থিত অন্যান্য অতিথিরা। এদিন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ছিলেন আধুনিক ত্রিপুরার রূপকার। তাই রাজ্য সরকার মহারাজার জন্মদিন যাতে সবাই পালন করতে পারে তার জন্যই সরকারি ছুটি ঘোষণা করেছে। মহারাজা রাজ্যের জন্য কিছুই করিনি বলে বিগত সরকার বলে আসতো। আর এই জায়গায় বর্তমান সরকার মহারাজার সম্মান ফিরিয়ে দিয়েছে বিভিন্ন ভাবে। শ্রেষ্ঠ ত্রিপুরা উন্নত ত্রিপুরা নির্মাণে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রদর্শিত পথেই কাজ করছে এখন রাজ্যের বর্তমান সরকার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য