Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যজনজাতিদের উন্নয়নে রাজ্য সরকারের চিন্তাভাবনা রয়েছে - মুখ্যমন্ত্রী

জনজাতিদের উন্নয়নে রাজ্য সরকারের চিন্তাভাবনা রয়েছে – মুখ্যমন্ত্রী

শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে সমাজপতিদের নিয়ে আয়োজিত হয় একদিনের এক কর্মশালা। এদিনের কর্মশালার মধ্য দিয়ে রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে সম্মাননা প্রদান করা হয় বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের প্রধান সমাজপতিদের।এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এছাড়াও ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী সান্তনা চাকমা, মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, জনজাতি সমাজ এবং তাদের কৃষ্টি ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করেন সমাজপতিরা। এক ত্রিপুরা উন্নত ত্রিপুরা গড়ার ক্ষেত্রেও সমাজপতিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সমাজপতিদের সম্মাননা প্রদানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বর্তমান রাজ্য সরকার। রাজ্যের জনজাতিদের উন্নয়নের জন্য রাজ্য সরকারের চিন্তাভাবনা রয়েছে।আগরতলা বিমানবন্দর মহারাজার নামে, শহরে মহারাজের নামে আইল্যান্ড সহ আরো বিভিন্ন দিক দিয়ে জনজাতিদের সম্মান দেওয়া হয়েছে। অনেকে বিভাজনের পলিসিতে থাকতে চায়। আর বর্তমান সরকার সবাইকে সাথে নিয়ে চলতে চায়। বিভাজন নয়, সবাইকে নিয়েই এই সরকার চলতে চাইছে। এডিসির উন্নয়নের রাজ্য সরকার এবারের বাজেটে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাই সরকারের ভাবনা চিন্তাগুলি তৃণমূল স্তরে নিয়ে যাওয়াটাও সমাজপতিদের একটা দায়িত্ব রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য