Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যপেঁয়াজের মূল্য রোধে খাদ্য দপ্তর ও সদর প্রশাসনের বাজার অভিযান

পেঁয়াজের মূল্য রোধে খাদ্য দপ্তর ও সদর প্রশাসনের বাজার অভিযান

দেখা যাচ্ছে রাজ্যের বাজারগুলোতে অবৈধ অসাধু ব্যবসায়ীরা নিত্যদিন অবৈধভাবে পেঁয়াজের মূল্য বাড়িয়ে চলেছে তাতে করে অসুবিধার সম্মুখীন সাধারণ মানুষ। সেই অভিযোগ পেয়ে শুক্রবার খাদ্য দপ্তর ও সদর প্রশাসনের উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। অভিযানকালে প্রশাসনিক আধিকারিকরা সাংবাদিকদের জানান নাসিকে দাম বৃদ্ধির ফলে রাজ্যেও এর প্রভাব কিছুটা পড়েছে ৩৫ থেকে ৩৬ টাকা পাইকারি দরে ক্রয় করছে বিক্রেতারা, ফলে খুচরো বাজারে ৪০ টাকার মতো বিক্রি হচ্ছে পেয়াজ। কিন্তু অভিযোগ রয়েছে বাজারে ৪৫ টাকা থেকে ৫০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছে বিক্রেতারা বলে। অভিযোগের ভিত্তিতে বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সদর প্রশাসনের উদ্যোগে এ ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 + 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য