Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যঅনুষ্ঠিত হলো মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রামের রিভিউ মিটিং বৃহস্পতিবার আগরতলার প্রজ্ঞা...

অনুষ্ঠিত হলো মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রামের রিভিউ মিটিং বৃহস্পতিবার আগরতলার প্রজ্ঞা ভবনে

এ বছর রাজ্যে অতীতের সব রেকর্ড ভেঙ্গে দিয়ে সর্বোচ্চ এমন চাষ হয়েছে। আগরতলার প্রজ্ঞা ভবনে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রামের রিভিউ মিটিংয়ে উপস্থিত হয়ে এ কথা জানান কৃষি মন্ত্রী রতন লাল নাথ। এদিন তিনি জানান মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট এর অধীনে এবছর যে পরিমাণ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছিল আগস্টে কিছুটা ভাল বৃষ্টি পাত হওয়ায় প্রায় ৯০ শতাংশের উপর তা সম্ভব হয়েছে। এর জন্য দফতরের কর্মীদের কাজে খুশি ব্যাক্ত করেন তিনি। পাশাপাশি এমনটাও বলেন যে যে অংশে কৃষকরা সব কিছু ঠিক ঠিক ভাবে ততটা করতে পারে নি তাদের সাহায্যের জন্য কৃষি দফতর সর্বতোঅভাবে সহায়তা করবে। এখনো চেষ্টা চলছে ১০০ শতাংশ যাতে লক্ষ্যমাত্রা পূর্ণ করা যায়। এদিন এই রিভিও বৈঠকে দপ্তরের সচিব অপূর্ব রায় দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য