Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যরাজ্যের বৈষ্ণবদের জন্য সরকারিভাবে তীর্থস্থান দর্শন করার জন্য বৃন্দাবন পর্যন্ত বিশেষ রেল...

রাজ্যের বৈষ্ণবদের জন্য সরকারিভাবে তীর্থস্থান দর্শন করার জন্য বৃন্দাবন পর্যন্ত বিশেষ রেল চালুর দাবি বৈষ্ণব ধর্ম মহামন্ডল কমিটির

রাজ্যের বৈষ্ণবদের বেশ কয়েকটি দাবি নিয়ে এবার মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হতে চলেছে ত্রিপুরা রাজ্য রাগানূগা বৈষ্ণব ধর্ম মহামন্ডল কমিটি। তাদের দাবি রাজ্যের পর্যটন কেন্দ্রে বৃহত্তম রাধাকৃষ্ণ সেবা মন্দির নির্মাণ করা। রাজ্যের বৈষ্ণবদের জন্য নির্দিষ্ট কোন সমাধি স্থান নেই। তাই প্রতিটি মহকুমায় অন্তত একটি করে সমাধি স্থান নির্দিষ্ট করা। রাজ্যের বৈষ্ণবদের জন্য সরকারিভাবে তীর্থ স্থান দর্শন করতে বৃন্দাবন পর্যন্ত প্রতি মাসে অন্তত একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা। তাদের আরো দাবি ষাট বছরের ঊর্ধ্বে সমস্ত বৈষ্ণবদের জন্য বৈষ্ণব ভাতা ও অন্তর্দয় প্রকল্পে রেশন প্রদান করা। এই মোট ছয় দফা দাবিকে সামনে রেখে এবার বৈষ্ণব ধর্ম মহামন্ডল কমিটি রাজ্যের মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হবে। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বৈষ্ণব ধর্ম মহামন্ডল কমিটির রাজ্য সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য