Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যমুখ্যমন্ত্রীসহ রাজ্য মন্ত্রিসভার অধিকাংশ সদস্যের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দিলেন ধনপুর ও বক্সনগর...

মুখ্যমন্ত্রীসহ রাজ্য মন্ত্রিসভার অধিকাংশ সদস্যের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দিলেন ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা

আগামী ৫ ই সেপ্টেম্বর ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। নির্বাচন কমিশনের ঘোষিত উপ নির্বাচনের নির্ঘন্ট অনুযায়ী বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আর শেষ দিনেই পূর্ব ঘোষণা অনুযায়ী দুই কেন্দ্রেই মনোনয়নপত্র দাখিল করলেন শাসক দল ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা। ধনপুর কেন্দ্রে বিন্দু দেবনাথ ও বক্সনগর কেন্দ্রে তফাজ্জল হোসেন বিজেপির হয়ে উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার অধিকাংশ সদস্য এবং পার্টি রাজ্য নেতৃত্ব সহ বিভিন্ন গণসংগঠনের নেতৃত্বদের উপস্থিতিতেই সংশ্লিষ্ট দুই কেন্দ্রের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র পেশ করলেন বিন্দু দেবনাথ ও তফাজ্জল হোসেন। দুই কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থীরা প্রচুর সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে বিশাল মিছিল করে এদিন জমা দিলেন তাদের মনোনয়নপত্র। মনোনয়নপত্র দাখিলকে ঘিরে শাসকদল বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে এদিন লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। প্রসঙ্গত উল্লেখ্য যে গত বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর ধনপুর কেন্দ্র থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক নির্বাচিত হলেও পরবর্তী সময়ে দলের হাই কমান্ডের নির্দেশে বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন। অপরদিকে বক্সনগর কেন্দ্র থেকে নির্বাচিত সিপিআইএম দলের শামসুল হক সম্প্রতি প্রয়াত হলে এই দুই কেন্দ্রে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। তাই নিয়ম মেনেই আগামী পাঁচই সেপ্টেম্বর ২কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে উপ ভোট। শাসক দল বিজেপির প্রার্থীরা এদিন আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করলেও এর আগে এই কেন্দ্র দুটিতে বামফ্রন্টের মনোনীত প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করেন। কংগ্রেস ও তিপ্রামথা উপ নির্বাচনে কোন প্রার্থী না দেওয়াই দুই কেন্দ্রীয় লড়াইটা হবে সরাসরি বাম বনাম রামের মধ্যে। আর এই লড়াইয়ে শেষ পর্যন্ত কোন দল জয়ী হয় তার জন্য অপেক্ষা করতে হবে আরো বেশ কিছুদিন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 + 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য