Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যআগরতলা জিবিপি হসপিটাল ও গভমেন্ট মেডিকেল কলেজে ফের চালু হল লেপ্রস্কোপিক সার্জারি

আগরতলা জিবিপি হসপিটাল ও গভমেন্ট মেডিকেল কলেজে ফের চালু হল লেপ্রস্কোপিক সার্জারি

মোহনপুরে ডেঙ্গু আক্রান্তদের বৃদ্ধির খবর সামনে এসেছে । ৩৪ জন লোকের শরীরে ডেঙ্গু আক্রান্ত হবার খবর জানা যায়। বৃহস্পতিবার আগরতলা জিবি হাসপাতালে সাংবাদিক সম্মেলনে এ খবর জানান হাসপাতাল সুপার ডাঃ শঙ্কর চক্রবর্তী। তিনি এদিন ডেঙ্গু সংক্রান্ত ব্যাপারে জানান আগরতলা জিবি হাসপাতালে আগের তুলানায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে আসছে। এদিন বিকেল চারটা পর্যন্ত আগরতলার জিবিতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ জন। এর আগের দিন ছিল ১৫ জন। এদিন বিকেল চারটার পর এই সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি। তবে জিবিতে সিরিয়াস রোগী কেউ নেই বলে জানান তিনি। তেমনি মোহনপুরেও চিকিৎসাধীন যারা রয়েছেন তাদের কারোর খারাপ অবস্থা নেই। এদিন জিবিতে লিফট বিভ্রাট নিয়ে হাসপাতাল সুপার জানান এটা কোন নতুন নয়। এর আগেও লিফটে আটকে পরেছেন অনেকে। এমন কি তিনি নিজেও জিবিতে লিফটে আটকে পড়েছিলেন। এ ব্যাপারে লিফটের দেখভাল এবং মেন্টিনেন্স সবটাই করে পূর্ত দফতরের মেকানিক্যাল ডিভিশানের তরফে। তিনি এব্যাপারে তাদের সাথে কথা বলেছেন। এর জন্য যা যা করা যায় তা করার জন্য তিনি তাদের সাথে কথাও বলেছেন। তবে ওভার লোড এবং নানা টেকনিক্যাল সমস্যার জন্য তা হয় বলে জানানো হয়েছে পূর্ত দফতরের মেকানিক্যাল ডিভিশানের তরফে। তাই সে দিকে লক্ষ্য রেখে লিফট চালনার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকেও এ বিষয়ে নজর রাখার জন্য বলা হয়েছে বলে এদিন জানান হাসাপাতাল সুপার ডাঃ শঙ্কর চক্রবর্তী।এই সাংবাদিক সম্মেলনে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ এবং জিবিপি হাসাপাতালের শল্য চিকিৎসা বিভাগের বিভাগীয় দায়িত্বে থাকা বিশিষ্ট শল্য চিকিৎসক ডাঃ অনুপ সাহা জানান হাসপাতালে ফের লেপ্রস্কপিক সার্জারি শুরু হয়েছে। মাঝখানে তা বন্ধ ছিল। গত ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ১১৬ টি লেপ্রস্কপিক সার্জারি হয়েছে। আরও কিছু লেপ্রস্কপিক সার্জারি করা হবে। সম্প্রতি একটি শল্য চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছিল যেখানে ৪৮ জনের সার্জারি করা হয়। ২৬ এবং ২৭ আগস্ট দুদিনের একটি লেপ্রস্কপিক সার্জারি ক্যাম্প ও কর্মশালা অনুষ্ঠিত হবে। যেখানে প্রায় ২০ থেকে ২৫ জন রোগীর লক্ষ্য মাত্রা ধরা হয়েছে বলে জানান তিনি। এই সাংবাদিক সম্মেলনে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ জি এম সি ও জিবি হাসপাতালের ভিসি ও চিফ সুপার প্রফেসর ডাঃ সঞ্জীব দেববর্মা এবং হাসপাতালের ডেপুটি সুপার ডাঃ কনক চৌধুরী ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য