Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যরাজ্যের হরিজন সম্প্রদায়ের লোকদের বেশ কয়েকটি দাবি-দাওয়া নিয়ে এবার রাস্তায় নামল ত্রিপুরা...

রাজ্যের হরিজন সম্প্রদায়ের লোকদের বেশ কয়েকটি দাবি-দাওয়া নিয়ে এবার রাস্তায় নামল ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতি

রাজ্যের বিভিন্ন প্রান্তে বসবাসকারী হরিজন সম্প্রদায়ের লোকজন নানাবিধ সমস্যার সম্মুখীন। তাই তাদের সার্বিক উন্নয়নে একগুচ্ছ দাবি-দাওয়া নিয়ে এবার রাস্তায় নামল ত্রিপুরা রাজ্য হরিজন উন্নয়ন সমিতি। তাদের দাবি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করার পর হরিজন ছাত্র-ছাত্রীদের রাজ্য ও বহির রাজ্যে সরকারি স্কলারশিপের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণমূলক শিক্ষা ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া, শিক্ষিত অর্ধশিক্ষিত হরিজন যুবক-যুবতীদের সরকারি ও আধা সরকারি দপ্তরে অবিলম্বে কর্মসংস্থানের ব্যবস্থা সহ যে সমস্ত হরিজন যুবক-যুবতীরা পাঁচ বছরের অধিক সময় সরকারি ও আধা সরকারি দপ্তরে কর্মরত রয়েছে তাদের নিয়মিতকরণ, সাফাই কর্মীদের ন্যূনতম ৬০০ টাকা মজুরি প্রদান, গরিব ভূমিহীন হরিজন পরিবারদের ভূমির পুনর্বাসনের ব্যবস্থা করা, হরিজন কলোনি গুলিতে বিদ্যুৎ পানীয় জল রাস্তাঘাট ঘর মেরামত সহ জল নিষ্কাশনের ব্যবস্থা করা ইত্যাদি। এরকম একগুচ্ছ দাবি নিয়ে বৃহস্পতিবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট গণডেপুটেশন প্রদান করলো ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতি। এদিন সংগঠনের এক প্রতিনিধি দল দপ্তরের অধিকর্তার সাথে মিলিত হয়ে তাদের দাবি সনদ সম্বলিত স্মারকলিপি তুলে দেয়। পরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে সমিতির রাজ্য সহ-সম্পাদক দেবাশীষ হরিজন দাবিগুলি তুলে ধরে জানান প্রশাসন অবিলম্বে পরিজন সম্প্রদায়ের লোকদের স্বার্থসংশ্লিষ্ট এই দাবিগুলি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে, সংগঠন প্রয়োজনে আগামীদিন আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য