Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যসর্পের দেবী মনসা পূজাকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বী পরিবারে চলছে আরাধনার প্রস্তুতি

সর্পের দেবী মনসা পূজাকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বী পরিবারে চলছে আরাধনার প্রস্তুতি

সনাতন ধর্মাবলম্বীদের কাছে সর্পদেবি হিসেবে মনসা বিশেষভাবে সমাদৃত। এবছর তিথি অনুযায়ী আগামীকাল ১৮ই আগস্ট শুক্রবার দেবী মনসার পুজো। মনসা হলেন একজন লৌকিক হিন্দু দেবী। দেবী ভাগবত, পদ্মাপুরাণ সহ আরো অনেক পুরানে দেবী মনসার উল্লেখ পাওয়া যায়। তিনি সর্প দেবী। সর্প দংশনের হাত থেকে রক্ষা পেতে, সর্প দংশনের প্রতিকার পেতে, প্রজনন ও ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে মনসার পূজো করা হয়। মনসা নাগরাজ বাসুকির ভগিনী এবং ঋষি জরৎকারুর স্ত্রী। মনসার অপর নাম হল বিষহরি,নিত্যা ও পদ্মাবতী। আষাঢ় মাসের পূর্ণিমার পর যে পঞ্চমী তিথি তাকে নাগপঞ্চমী বলে। আর এই তিথিতেই পুজিত হন দেবী মনসা। এবছর তিথি অনুযায়ী আগামীকাল শুক্রবার পূজিত হবেন সর্প দেবী। যার প্রস্তুতি চলছে এখন হাট বাজার থেকে শুরু করে বহু বাড়ি ঘরে। অস্বাভাবিক দ্রব্যমূল্যকে উপেক্ষা করেই যার যার সাধ্য অনুযায়ী চলছে এখন পুজোর আয়োজন। বৃহস্পতিবার এমন টা দেখা গেল রাজধানী আগরতলার বিভিন্ন বাজার গুলিতে। তবে উপকরণের দাম বেড়ে যাওয়া এবার প্রতিমার দাম গেল বছরে তুলনায় অনেকটাই বেশি। বাজারে ছোট আকৃতির মনসা প্রতিমা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা, মাঝারে ও বড় আকৃতির প্রতিমার দাম ৩০০ থেকে ৭০০ টাকা। তাই পূজো উদ্যোক্তারা নিজেদের সাধ্য অনুযায়ীই ক্রয় করছেন প্রতিমা। একইভাবে পূজার অন্যান্য সরঞ্জামের দামও অনেকটা বৃদ্ধি পেয়েছে। এরপরেও প্রত্যেকেই যার যার সাধ্য অনুযায়ী সর্প দেবীর আরাধনার আয়োজনে কোন কিছুতেই খামতি রাখছেন না। এক কথায় বলা যেতে পারে সর্প দেবীর আরাধনার মধ্য দিয়েই যেন শারদীয়া উৎসবের ডাকে কাটি করতে চলেছে। তাই রাত পোহালেই সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা সর্প দংশন থেকে রক্ষা পেতে ও মনসা মায়ের কৃপা লাভের আশায় এই পূজার আরাধনায় মেতে উঠবেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 − 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য