Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যবুধবার বড়জলা মন্ডল মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত হল মেরি মিট্টি মেরা দেশ...

বুধবার বড়জলা মন্ডল মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত হল মেরি মিট্টি মেরা দেশ কর্মসূচির অঙ্গ হিসেবে এক মনোজ্ঞ অনুষ্ঠান

বর্তমান সরকার মানুষকে নিয়ে চলতে চায়। কারণ সংগঠিতভাবে উন্নয়ন সম্ভব। প্রধানমন্ত্রীর আহবানে এ বছর হর ঘর তিরঙ্গা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এই কর্মসূচি সফল হয়েছে, বুধবার বড়জলা মন্ডলের মহিলা মোর্চার উদ্যোগে মেরা মিট্টি মেরা দেশ কর্মসূচির অঙ্গ হিসাবে রাজধানীর গোর্খাবস্তি রানীর পুকুর পাড়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা।এদিনের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্যী, প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস সহ আরো অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে নেশা মুক্ত ত্রিপুরা এবং প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়ার প্রচেষ্টা চলছে। পাশাপাশি বিগত সরকার গরীবের সরকার বললেও, কার্যত ক্ষেত্রে সেটা তারা করে দেখাতে পারত না বলে নিজ বক্তব্য এমনটাই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে দলীয় কর্মী-সমর্থক ও মহিলা মোর্চার মা-বোনেদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + 17 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য