Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যপ্রার্থী তালিকা ঘোষণার পর এবার শাসকদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রেও...

প্রার্থী তালিকা ঘোষণার পর এবার শাসকদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রেও এগিয়ে থাকলো বামেরা

বক্সনগর এবং ধনপুর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম উভয় প্রার্থী একসাথে মনোনয়নপত্র জমা দিলেন সোনামুড়া মহকুমার রিটার্নিং অফিসারের কাছে। সঙ্গে ছিলেন অন্যান্য দলীয় কর্মীরা।২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী কৌশিক চন্দ্র এবং ২০ বক্সনগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী মিজানুর হোসেন। উভয়ই স্বতঃস্ফূর্তভাবে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়নপত্র জমা দিয়েছেন।এদিকে, মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য মানিক উপস্থিত ছিলেন।মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই সিপিআইএম পার্টির সংলগ্ন শত শত কর্মী সমর্থকদের উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনা করেন রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।তিনি , তার সংক্ষিপ্ত বক্তব্যে আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি শান্তিপূর্ণভাবে ভোট হয় তাহলে উভয় কেন্দ্রেই নিশ্চিত ভাবে বামফ্রন্ট প্রার্থীরা বিপুলভাবে বিজয়ী হবে।কারন সম্পর্কে তিনি বলতে গিয়ে বলেন, দেশের ১৪০ কোটি মানুষ বিগত মোদি সরকারের অপশাসনে নাকি অত্যন্ত বীতশ্রদ্ধ এবং গোটা ভারতবর্ষে গণতন্ত্র বলতে কিছুই নেই। তিনি বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, এই দুই কেন্দ্রের উপনির্বাচনে লড়াইটা প্রকৃত অর্থে চ্যালেঞ্জ মুখী হবে।কারন সম্পর্কে তিনি বলেন, এই নির্বাচনের ফলাফল সম্পর্কে আগামী ২০২৪ সালের যে লোকসভা নির্বাচন সেটাকে মাথায় রেখেই এই নির্বাচনের ফলাফল নির্ভর করবে। অপরদিকে, জনগণ ও প্রস্তুত রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার কতটুকু সুরক্ষিত হয় সেটাই এখন নির্ভর করবে নির্বাচন কমিশনের উপর।এই দিকেই তাকিয়ে থাকবে রাজ্যের জনগণ এবং বামফ্রন্ট কমিটি ও।এমনটাই অভিমত ব্যক্ত করলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + nineteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য