প্রতিবছরের মতো এবারো প্রথা মেনে রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারী বাসভবনে উদযাপিত হলো দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস। মঙ্গলবার সকালে নিজের সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জাতীয় পতাকা উত্তোলনের পর মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তার কাজে নিয়োজিত আরক্ষা কর্মীদের দেওয়া অভিবাদন গ্রহণ করেন তিনি। সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত মুখ্যমন্ত্রী সরকারী বাসভবনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর বাসভবনে কর্মরত আরক্ষা প্রশাসনের কর্মীরা সহ অন্যান্য কর্মী আধিকারিকরা।



