আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সহজ ভাবে গণিতের যোগ বিয়োগ সহ নানা সমস্যার সমাধান প্রশিক্ষণ কারী প্রতিষ্ঠান আলোহার আগরতলার জিবি সেন্টারের ১০০% ছাত্রছাত্রী বিদেশের মাটিতে দক্ষতার পরিচয় দিল। সম্প্রতি মালয়েশিয়াতে আলোহার আন্তর্জাতিক স্তরে একটি গণিত প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় ত্রিপুরা রাজ্য থেকে দশ জন ছাত্রছাত্রী অংশ নেন। এরমধ্যে জিবি বাজারের আলোহা সেন্টারের সাতজন ছাত্র-ছাত্রীও ছিল। সেখানে প্রতিযোগিতায় জিবি সেন্টারের সাতজন ছাত্র-ছাত্রী সাফল্য অর্জন করে বলে রবিবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন সেন্টারের ডিরেক্টর মন্দিরা ভট্টাচার্য। তিনি আরো বলেন এ বছরই প্রথম নয় এর আগেও বিভিন্ন দেশে এই সেন্টারের ছাত্র-ছাত্রীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং সাফল্য লাভ করে।প্রতিযোগিতার বাইরেও ছাত্রছাত্রীরা তাদের এই মেধাকে কাজে লাগিয়ে তাদের স্কুল-কলেজের পড়াশোনাতেও সাফল্য লাভ করছেন। সেন্টার আগামী দিনেও ছাত্র-ছাত্রীদেরকে এভাবে ভালো করে গড়ে তুলবে যাতে করে পরবর্তী সময়েও দেশ-বিদেশের প্রতিযোগিতায় সাফল্য অর্জন করতে পারে।



