স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে আহ্বান রেখেছিলেন ৭৬ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে স্বচ্ছ ভারত, হর ঘর তিরঙ্গা, বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য, তারই পরিপ্রেক্ষিতে রাজ্যের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা গোটা দেশের সাথে মর্যাদা বজায় রেখে আজ সারা রাজ্যে হর ঘর তিরঙ্গা, স্বচ্ছ ভারত অভিযানের মত কর্মসূচি হাতে নিয়েছে। সেদিকে লক্ষ্য রেখে আজ নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রে অন্তর্গত 24 নম্বর ওয়ার্ড এলাকায় এক স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়, এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, এলাকার কর্পোরেটর সুখময় সাহা। এদিন সংবাদমাধ্যমকে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য জানান দেশের প্রধানমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকাল থেকেই তিরঙ্গা যাত্রার মধ্য দিয়ে দিনটি শুরু করা হয়েছে এবং প্রতি ঘরে ঘরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হল কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে। এদিনের কর্মসূচি কে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।



