পরিবেশ দূষণের হাত থেকে সমাজকে রক্ষা করতে প্রশাসনিকভাবে অব্যাহত রয়েছে প্লাস্টিক বিরোধী অভিযান। প্রায় প্রতিদিনই প্রশাসনিক আধিকারিকরা বিভিন্ন বাজার গুলিতে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক। এর মধ্যেই শনিবার এই প্লাস্টিক বিরোধী অভিযানে নেমে ক্ষোভের মুখে পড়লেন প্রশাসনিক আধিকারিকরা। ঘটনা রাজ্যের অন্যতম প্রধান বাজার মহারাজগঞ্জ বাজারে। ডুকলী, আগরতলা বড়জলার ডিসিএম সহ খাদ্য দপ্তরের আধিকারিকরা এদিন যৌথভাবে আগরতলা সিটি সেন্টার ও মহারাজগঞ্জ বাজারে প্লাস্টিক বিরোধী অভিযান সংঘটিত করে। আর এই অভিযান কালেই একাংশ ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পড়েন প্রশাসনিক কর্তারা। যদিও এই ক্ষোভকে উপেক্ষা করেই তারা অব্যাহত রাখেন প্লাস্টিক বিরোধী অভিযান কর্মসূচি। এদিন অভিযান কালে প্রশাসনিক আধিকারিকরা বিভিন্ন দোকান থেকে প্রচুর পরিমাণ সিঙ্গেল ইউজ প্লাস্টিক বাজেয়াপ্ত করে। শুধু তাই নয় এই প্লাস্টিক ব্যবহার ও বিক্রির জন্য বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে আর্থিক জরিমানাও আদায় করা হয়। এমনটাই জানালেন প্রশাসনের জনৈক এক আধিকারিক। তিনি আরো জানান এধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।



