Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যসদ্য নবজাত দুই শিশুর জটিল অস্ত্রোপচারে অসাধারণ সাফল্য পেল মেডিকেল কলেজ

সদ্য নবজাত দুই শিশুর জটিল অস্ত্রোপচারে অসাধারণ সাফল্য পেল মেডিকেল কলেজ

৬ দিন ও ১৪ দিনের দুটি শিশুর চিকিৎসায় সাফল্য পেল ত্রিপুরা মেডিকেল কলেজ।মৃত্যু পথযাত্রী মাত্র ছয় দিনের শিশুর জটিল অস্ত্রোপচারে অসাধারণ সাফল্য দেখাতে সক্ষম হল মেডিকেল কলেজের চিকিৎসকরা। শিশুটির জন্ম হয়েছিল রাজধানীর আইজিএম হাসপাতালে। ওজন ছিল মাত্র ১ কেজি ৮০০ গ্রাম। যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। জন্ম থেকেই জটিল পেটের সমস্যা দেখা দেয় শিশুটির। তাই শিশুটিকে আইজিএম হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় ত্রিপুরা মেডিকেল কলেজে। সেখানে অস্ত্রোপচারের পর শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। পাশাপাশি আরেকটি অস্ত্রোপচারেও সাফল্য এল তাদের ঝুলিতে। ১৪ দিনের শিশুকে পেটের যন্ত্রণার জন্য ভর্তি করা হয়েছিল জিবি হাসপাতালে। কিন্তু সেখানকার ডাক্তাররা সেই ১৪ দিনের শিশুর কোন ধরনের চিকিৎসা পরিষেবা দিতে পারবেনা বলার পর শিশুটিকে ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে যায় তার পরিবারের লোকজন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর বিশাল আকারের টিউমার দেখা যায় শিশুটির পেটে। ডাক্তাররা অস্ত্রোপচারের মাধ্যমে সেই টিউমার পেট থেকে বের করে দেয়। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। দুটি ঘটনা প্রসঙ্গে ত্রিপুরা মেডিকেল কলেজের ডাক্তার অনিরুদ্ধ বসাক তুলে ধরেন সাংবাদিকদের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 + 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য