আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি মেরি মাটি মেরা দেশ কর্মসূচির আহবান করে। আর প্রধানমন্ত্রীর এই আহবানে সাড়া দিয়ে রাজ্যেও চলছে এখন নানা কর্মসূচি। আর তাতে সামিল হলেন এবার ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন জ্যাকসন গেইট। শুক্রবার এমনটাই দেখা গেল আগরতলা জেল রোড স্থিত ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল প্রাঙ্গণে। এদিন ফেডারেশন জ্যাকসন গেইটের উদ্যোগে আয়োজন করা হয় বন মহোৎসবের। উৎসবে স্কুল চত্বরে এদিন লাগানো হয় বিভিন্ন প্রজাতির ৭৫ টি গাছের চারা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর হিমানী দেববর্মা, ফেডারেশনের মহাসচিব তথা ত্রিপুরা সড়ক পরিবহন উন্নয়ন নিগমের ভাইস চেয়ারম্যান সমরাহ সহ আরো অনেকে। ফেডারেশন আয়োজিত বনমহোৎসবের সূচনা অনুষ্ঠানে অংশ নিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, স্বাধীনতার ৭৫ বছরে আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী বেশ কিছু কর্মসূচি দিয়েছেন। তারই অঙ্গ হিসেবে মেরি মাটি মেরা দেশ কর্মসূচিতে বৃক্ষরোপণ। শুধু বৃক্ষরোপণই নয় একে সঠিকভাবে রক্ষণাবেক্ষণের মাধ্যমে বড় করে তুলতে হবে।



