Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যপ্রকাশ্যে দিনের বেলায় জনবহুল এলাকা থেকে ছাগল চুরি করতে গিয়ে ধৃত এক...

প্রকাশ্যে দিনের বেলায় জনবহুল এলাকা থেকে ছাগল চুরি করতে গিয়ে ধৃত এক যুবক, ঘটনা রাজধানী আগরতলার লেইক চৌমুনি বাজার এলাকায়

রাতের আঁধারে তো বটেই প্রকাশ্যে দিনের বেলায় চলছে এখন চুরির ঘটনা। তাও আবার খোদ রাজধানী আগরতলা শহরের জনবহুল এলাকায়। এবার ব্যস্ততম এলাকায় রাস্তা থেকে ছাগল চুরি করতে গিয়ে ধরা পরল এক যুবক। ঘটনা শুক্রবার আগরতলা পশ্চিম থানার অন্তর্গত লেইক চৌমুনি বাজার এলাকায়। এদিন এক যুবক রাস্তার পাশ থেকে একটি ছাগল চুরি করে নিয়ে যাবার সময় স্থানীয়রা বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে তাকে ধাওয়া করলে, সে ছাগল ফেলে প্রাণ বাঁচাতে ব্রিজ থেকে লাফিয়ে পড়ে। শুধু তাই নয়, ব্রিজের নিচে পড়ে গিয়েও পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করতে সক্ষম হয়। আর এই খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে সংজ্ঞাহীন অবস্থায় মাটিতে পড়ে থাকা যুবকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে যেভাবে ব্রিজ থেকে যুবকটি নিচে পড়ে যায় তা দেখে অনেকেই অবাক। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য