Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যমেরি মিট্টি মেরা দেশ কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে...

মেরি মিট্টি মেরা দেশ কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা মাটির কলস গ্রহণ করেন মেয়র দীপক মজুমদার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি তার মন কি বাত সম্প্রচারের সময় ‘মেরি মিট্টি মেরা দেশ’ প্রচারণার ঘোষণা দিয়েছেন। এই ক্যাম্পেইনের লক্ষ্য বীর মুক্তিযোদ্ধা ও বীর পুরুষদের সম্মান জানানো যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। এই ক্যাম্পেইনে সাহসী বীরদের স্মরণে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি অন্তর্ভুক্ত করা হবে। অমৃত সরোবরের কাছাকাছি গ্রাম পঞ্চায়েতগুলিতে তাদের স্মরণে স্মৃতি ফলক স্থাপন করা হবে। এই কর্মসূচিগুলি আজাদী কা অমৃত মহোৎসবের সমাপনী অনুষ্ঠান এবং ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে পালন করা হবে। ইতিমধ্যেই প্রতিটি পুর ওয়ার্ডের মাটি সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যেই আগরতলা পৌরনিগমের সব কয়টি ওয়ার্ড থেকে মাটির কলস সংগ্রহ করা হয়েছে। যেগুলি বর্তমানে রয়েছে পৌর নিগমের কার্যালয়ে। শুক্রবার রাজ্যের বিভিন্ন নগর পঞ্চায়েত ও পৌরসভার মাটি পুর নিগমের মেয়রের কাছে এসে জমা করেন দলীয় পদাধিকারীরা। আগামী ২৪ শে আগস্ট সেই মাটির কলস গুলি তুলে দেওয়া হবে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে। একইভাবে মুখ্যমন্ত্রী মাটির কলস আগামী ২৮ শে আগস্ট তুলে দিবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। এদিন মেয়র জানান রাষ্ট্রীয় চিন্তা-ভাবনা মানুষকে উদ্বুদ্ধ করার জন্যই এই কর্মসূচির আয়োজন। এছাড়া এবারও গোটা দেশজুড়ে পালিত হবে হর ঘর তেরেঙ্গা কর্মসূচি। তিন দিনব্যাপী জাতীয় পতাকা প্রত্যেকের বাড়িতে উত্তোলন করার জন্য আহ্বান রাখেন মেয়র।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 + nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য