Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যনবনির্মিত আগরতলা সরকারি ডেন্টাল কলেজের পঠন-পাঠনের কাজ শুরুর পূর্বে কলেজের বিভিন্ন বিভাগ...

নবনির্মিত আগরতলা সরকারি ডেন্টাল কলেজের পঠন-পাঠনের কাজ শুরুর পূর্বে কলেজের বিভিন্ন বিভাগ পরিদর্শনে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা

বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের উন্নয়নের নতুন পালক হল আগরতলা সরকারি ডেন্টাল কলেজ। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর ডঃ মানিক সাহার একান্ত প্রচেষ্টায় রাজধানীর আইজিএম হাসপাতাল চত্বরে নবনির্মিত বহুতল ভবনে গড়ে উঠে রাজ্যবাসির স্বপ্নের ডেন্টাল কলেজ। ইতিমধ্যেই কলেজের যাবতীয় নির্মাণ কাজ সম্পন্ন। ছাত্র-ছাত্রীদের ভর্তি প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে। প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আগরতলা সরকারি ডেন্টাল কলেজে শুরু হতে চলেছে পঠন-পাঠনের কাজ। কলেজের ক্লাস শুরু হবার আগে বৃহস্পতিবার আচমকা কলেজের বিভিন্ন বিভাগ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। নবনির্মিত ডেন্টাল কলেজ পরিদর্শনকালে এদিন তিনি কলেজের যাবতীয় সুযোগ সুবিধার বিষয়ে খোঁজখবর নিলেন। মুখ্যমন্ত্রীর কলেজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশীষ বসু সহ অন্যান্য আধিকারিকরা। এদিন কলেজ পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তিনি আত্মতৃপ্তির সুরে বলেন এই কলেজ চালু করার কাজ খুব কম সময়ের মধ্যে সম্ভব হয়েছে। এর জন্য তিনি সংশ্লিষ্ট সকল স্বাস্থ্য আধিকারিক এবং এই প্রজেক্ট এর সাথে যুক্ত অন্যান্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন অন্যান্য কলেজ থেকে কোন অংশে কম নয় এই কলেজ। বরং বলা যেতে পারে অন্য কলেজ থেকে আরো উন্নত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য