উপজাতিদের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নামছে প্রদেশ কংগ্রেস।গতকালকে জনজাতি দিবস প্রদেশ কংগ্রেসের উদ্যোগে পালন করা হয়। জনজাতি দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয় প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে জনজাতি নেতৃত্বদের নিয়ে অনুষ্ঠিত হয় এক বৈঠক। তাতে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার পাশাপাশি সকল রাজ্য নেতৃত্বই উপস্থিত ছিলেন। ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, দলের কেন্দ্রীয় নেতৃত্ব সারিতা লাইফলং। বৈঠকে সিদ্ধান্ত হয় কিছুদিনের মধ্যেই জনজাতি জনগোষ্ঠীর লোকেদের থেকে প্রদেশ কংগ্রেসের সদস্য সংগ্রহ অভিযান করা হবে। সদস্য সংগ্রহ করা হবে অফলাইনের মাধ্যমে। তাছাড়া উপজাতি জেলা পরিষদের ১২৫ তম সংশোধনী বিল যা কংগ্রেসের নেতৃত্বে বারো বছর আগে সংসদে বিল আকারে পাস করানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কিন্তু গত ৯ বছরে বিজেপি সরকার যা করে উঠতে পারেনি। সেই বিলে ছিল ষষ্ঠ তহশীলে অধিক ক্ষমতা প্রদান করা। উপজাতি স্বশাসিত জেলা পরিষদে ডাইরেক্ট ফান্ডিং এর ব্যবস্থা করা। উপজাতি এলাকায় ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু করা সহ একাধিক জনকল্যাণমুখী দাবি ছিল। সেই দাবিগুলি নিয়ে ত্রিপুরা উপজাতি কংগ্রেস প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে ডিসেম্বর মাসে দিল্লিতে এক ধর্না কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।



