সমাহোতা, গুণগত সহ মোট তিনটি স্তম্ভের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে জাতীয় শিক্ষানীতি। এই শিক্ষানীতি দেশের সব অংশের মানুষকে এক স্তম্ভে রাখবে। তাই এই শিক্ষানীতি বাস্তবে সঠিকভাবে রূপায়িত করতে পারলে দেশ আগামী দিন আরো বেশি সামনের দিকে এগিয়ে যাবে। শুক্রবার আগরতলা কুঞ্জবন স্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা বলেন স্কুলের প্রিন্সিপাল দীপঙ্কর রায়। সাংবাদিক সম্মেলনে এদিন তিনি আরো বলেন কেন্দ্রের এই রাষ্ট্রীয় শিক্ষানীতি সঠিকভাবে বাস্তবায়নের জন্য প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষকরাও সেই নীতি সঠিকভাবে প্রণয়ন করতে এখন তৎপর। তবে রাষ্ট্রীয় এই শিক্ষানীতির রূপায়ণের ক্ষেত্রে অভিভাবকদের একটা বড় ভূমিকা রয়েছে।



