Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যসংবাদ মাধ্যমকে সাথে নিয়ে সমাজ পরিবর্তন সম্ভব - মুখ্যমন্ত্রী

সংবাদ মাধ্যমকে সাথে নিয়ে সমাজ পরিবর্তন সম্ভব – মুখ্যমন্ত্রী

তথ্য সংস্কৃতি দপ্তর ও আগরতলা আগরতলা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে তিন দিনের মিডিয়া ওয়ার্কসপ এর বুধবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এই অনুষ্ঠানে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা তার বক্তব্যে উল্লেখ করেন যে সাংবাদিকরা হল সমাজের আয়না। সমাজের বিভিন্ন ঘটনাবলি তারা সবার সামনে তুলে ধরে। সংবাদ মাধ্যমকে সাথে নিয়ে সমাজ পরিবর্তন সম্ভব হবে। আলাদা করে দেখার কোন বিষয় নেই। সমাজের প্রহরীর কাজ করে যাচ্ছে সংবাদ মাধ্যম। মুখ্যমন্ত্রী এ দিন বলেন ব্যাতিক্রম থাকতে পারে। তবে এর অর্থ এই নয় যে বিরূপ মনোভাব থাকবে। সব কাজ যে ১০০ শতাংশ হবে তা ভাববার কোন উপায় নেই। তিনি আশা ব্যাক্ত করেন এই দিকগুলিও তিন দিন ব্যাপি এই ওয়ার্কশপে হয়ত আলোচনা হবে। সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেবার কথাও এদিন উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। আর এর মধ্য দিয়ে তা সংশোধন করে জনকল্যাণে কাজ করতে পারবে সরকার বলেও জানান তিনি। এদিন সংবাদ মাধ্যমের স্বাধীনতা খুব প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি ।সাফ জানান স্বাধীনতা না দেওয়া হলে প্রকৃত তথ্য মানুষের কাছে যাবে না।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen + 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য