আগরতলা পৌর নিগম এলাকার টুয়েপকর্মীদের কাজে হস্তক্ষেপ করছে শাসক দল । অবিলম্বে এই হস্তক্ষেপ বন্ধ করার দাবি জানিয়ে বুধবার আগরতলা পৌর নিগমের কমিশনার নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। এই উপলক্ষে এদিন কংগ্রেস ভবনের সামনে থেকে এক মিছিল সংঘটিত করা হয় মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে , সিটি সেন্টারের সামনে গিয়ে সমাপ্ত হয় পরে সেখান থেকে এক প্রতিনিধি দল পৌরনিগমের কমিশনের সাথে দেখা করে ডেপুটেশন প্রদান করে। এই ডেপুটেশন প্রদান প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের নবনিযুক্ত সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী জানান নিগম এলাকায় টুএপের কাজ নিয়ে প্রচন্ড দলবাজি হচ্ছে এই দলবাজি বন্ধের দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়েছে এরপরও যদি সংশ্লিষ্ট বিষয়ে কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ না করেন তবে মহিলা কংগ্রেস আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংঘটিত করবে।



