খেলাধুলার বিকল্প কিছু নেই। এর মাধ্যমে শারীরিক বিকাশের পাশাপাশি মনেরও বিকাশ হয়। আমাদের লক্ষ্যে যদি পৌঁছুতে হয় বিভিন্ন কঠিনতা জীবনে আসবে। সেই কঠিনতাকে অতিক্রম করে আমরা যদি ঠিক ঠিক ভাবে তা করতে পারি তবে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছুতে পারব। আগরতলায় রামনগরে উন্মুক্ত জিমের উদ্বোধন করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তাছাড়া এদিন তিনি নিজের বক্তব্যে অনবরত অনুশীলনের উপর জোর দেন । মুখ্যমন্ত্রী বলেন যদি একবার আমরা মনে করি আমরা করব, তবে আমাদের কেউ তা করা থেকে আটকাতে পারবে না। তা যে কোন কঠিনতা হউক কিংবা বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগই হউক না কেন। আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছুতে পারব। রাজ্য সরকার এমন ভাবে কাজ করছে যে সবাইকে সন্তুষ্ট করতে পারবে তা নয়, বরং চেষ্টা করে যাচ্ছে। মানুষের মৌলিক সমস্যাগুলোকে সামনে রেখে সরকার কাজ করছে বলেও এদিন নিজের বক্তব্যে উল্লেখ করেন তিনি।এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিল রত্না দত্ত সহ স্থানীয় কর্পোরেটর প্রমুখ।



