Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যহাসপাতালে চিকিৎসাধীন রোগীর ঠাই হলো খোলা আকাশের নিচে

হাসপাতালে চিকিৎসাধীন রোগীর ঠাই হলো খোলা আকাশের নিচে

রাজ্যের অন্যতম সরকারি প্রধান হাসপাতাল আগরতলা জিবি হাসপাতাল। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সরকারি চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে ছুটে আসেন এই হাসপাতালে। কিন্তু হাসপাতালে কর্তব্যরত একাংশ কর্মীর ব্যবহারে তিক্ত অভিজ্ঞতা নিয়েই অনেকে বাড়ি ফিরছেন। একাংশ সেবিকা থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্য কর্মীদের অমানবিক ব্যবহারের কারণে বারবার বদনামের ভাগীদার হয়ে উঠছে রাজ্যের অন্যতম এই হাসপাতালটি। যা নিয়ে প্রতিনিয়তই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে খবর। এরপরেও যেন কিছুতেই টনক নড়ছে না অভিযুক্ত সেই সব স্বাস্থ্য কর্মীদের। এর মধ্যেই আবারো জিবি হাসপাতালের একাংশ স্বাস্থ্য কর্মীর অমানবিক ব্যবহার কিংবা কাজের চিত্র ফুটে উঠলো জনসম্মুখে। গত কয়েকদিন ধরেই জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন মাঝ বয়সী এক ব্যক্তি। শনিবার দুপুরে আচমকা দুজন স্বাস্থ্যকর্মী চিকিৎসাধীন এই রোগীকে হাসপাতাল থেকে বের করে খোলা আকাশের নিচে ফেলে রেখে যায়। তাও আবার অস্বাস্থ্যকর পরিবেশে। যেখানে অসুস্থ লোকটির সুস্থ পরিবেশে সঠিক স্বাস্থ্য পরিষেবা পাওয়া দরকার, সেখানে তার ঠাই হলো খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরিবেশে। কতিপয় দুইজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে এমনই অমানবিক আচরণের অভিযোগের তীর উঠে। এভাবে প্রখর রৌদ্রে খোলা আকাশের নিচে হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে ফেলে রাখার ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে অনেকেই অবাক। শুধু তাই নয়, চারিদিকেই যেন উঠছে ছি ছি রব। যদিও অভিযুক্ত স্বাস্থ্যকর্মীরা বিষয়টি মানতে নারাজ। স্বাস্থ্য কর্মীদের এধরনের অমানবিক ঘটনা অনেকেই মেনে নিতে পারছে না। তাই দাবি উঠছে ঘটনার সঠিক তদন্তক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine + thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য