Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যনেতাজি চৌমুহনীস্থিত কেন্দ্রীয় জি এস টি ভবনের দ্বার উদঘাটন করেন কেন্দ্রীয় অর্থ...

নেতাজি চৌমুহনীস্থিত কেন্দ্রীয় জি এস টি ভবনের দ্বার উদঘাটন করেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সিতারামন

২ দিনের রাজ্য সফরে আসলেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সিতারামন। শুক্রবার এমবিবি বিমানবন্দরে অর্থমন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী প্রফেসার ডঃ মানিক সাহা। উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায় , বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য সহ অন্যান্যরা। রাজ্যে এসেই তিনি আগরতলার নেতাজি চৌমুহনীস্থিত কেন্দ্রীয় জি এস টি ভবনের দ্বার উদঘাটন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এদিন বলেন এই অফিসে আধিকারিকদের কাছে আগ্রহী জনগণ জি এস টি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে পারবেন। এদিন তিনি জনগণের প্রয়োজনীয়তার নিরিখে বিচার বিবেচনা করে আধিকারিকদের প্রতি এই অফিসের সেট করার উপর গুরুত্ব আরোপ করেন। এদিন তিনি ত্রিপুরার পরিপ্রেক্ষিতে বলেন জি এস টি চালু করার আগে সেন্ট্রাল সেইল ট্যাক্স থেকে মাত্র ৪.২১ কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল। কিন্তু ২০২২-২৩ অর্থ বর্ষে ত্রিপুরা সংগ্রহ করেছে ৯৮২.৫০ কোটি টাকা। এই দিকটির প্রশংসা করেন তিনি। এই অনুষ্ঠানে এদিন কেন্দ্রীয় ও রাজ্যের বিভিন্ন উচ্চ পদস্থ আধিকারিকদের পাশপাশি বানিজ্য মহল ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন তিনি আগরতলায় নাবার্ডের সহায়তায় ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের সোলার চালিত এ টি এমের উদ্বোধনও করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য