আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন ত্রিপুরার একমাত্র গ্রামীণ ব্যাংক “ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের” সৌরশক্তি দ্বারা চালিত ভ্রাম্যমাণ এটিএম এর শুভ উদ্বোধন করেন স্থানীয় পোলো টাওয়ার হোটেলে। এখন থেকে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সমস্ত ভ্রাম্যমাণ এটিএম ও এটিএম কাউন্টার থেকে সব ব্যাংকের এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন সব ব্যাংকের গ্রাহকগণ। এই ভ্রাম্যমাণ এটিএম এর সঙ্গে ব্যাংকের একজন করে ব্যাংক সখা থাকবেন গ্রামীণ জনগনকে সাহায্য করার জন্য। ভ্রাম্যমাণ এটিএম ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে নিয়মিতভাবে গ্রাহকসেবায় নিয়োজিত থাকবে। মাননীয়া অর্থমন্ত্রী তারপর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ১২১ জন বিজনেস করেসপন্ডেনসদের সঙ্গে কিভাবে গ্রামীণ জনগনের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব সেই বিষয়ে মত বিনিময় করেন। মাননীয়া মন্ত্রী ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ভুয়সী প্রশংশা করেন ত্রিপুরার গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকার জন্য।উল্লেখ্য ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ভ্রাম্যমাণ এটিএম সৌরশক্তি দ্বারা চালিত হবে। এরপর মাননীয়া অর্থমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের গ্রামীণ ব্যাংকগুলির পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন।আজ এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান শ্রী সতেন্দ্র সিং, সিজিএম সুনীল কুমার চুঘ, ডিজিএম উদয় চন্দ্র,চেয়ারম্যান নাবার্ড, জেনারেল ম্যানেজারদ্বয় শ্রী শিশির কুমার রহতাগী, শ্রী সন্তোষ রাউথ, সিনিয়র ম্যানেজার সঞ্জয় দাস, জিৎ ভট্টাচার্য্য ও উত্তর পূর্বাঞ্চলের গ্রামীণ ব্যাংকগুলির চেয়ারম্যানগণ সহ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মী ও অফিসারগণ।



