Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যমুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে প্লাস্টিক মুক্ত ত্রিপুরা ও ভারত গঠনের লক্ষ্যে এবার...

মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে প্লাস্টিক মুক্ত ত্রিপুরা ও ভারত গঠনের লক্ষ্যে এবার প্রচারে নামল আগরতলা মহিলা কলেজের এনএসএস ইউনিট

সমাজকে সুস্থ করে তুলতে পড়াশোনার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা স্বরূপ প্রতিনিয়ত নানা কর্মসূচি সংঘটিত করে চলেছে রাজধানী আগরতলার মহিলা কলেজের এনএসএস ইউনিটের সদস্যরা। কখনো নেশার বিরুদ্ধে, আবার কখনো কখনো প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গঠন করে তোলার লক্ষ্যে প্রতিনিয়তই রাস্তায় নামছেন তারা। তা আরো একবার প্রত্যক্ষ করা গেল শুক্রবার আগরতলা শহরের বুকে। মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে প্লাস্টিক মুক্ত ভারত ও ত্রিপুরা গঠন করার লক্ষ্যে এদিন জনসচেতনতামূলক কর্মসূচির অঙ্গ হিসেবে সাধারণ মানুষের মধ্যে তারা বিতরণ করলেন সচেতনতামূলক লিফলেট। ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতে সাধারণ মানুষের হাতে প্লাস্টিকের কুফল সম্পর্কিত লিফলেট তুলে দিয়ে প্রত্যেককে সচেতন করে তোলার চেষ্টা করেন ছাত্রীরা। এদিনের এই কর্মসূচি থেকে ছাত্রীরা আওয়াজ তুলেন প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধ করে সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তুলুন, সবাই মিলে করলে পন বন্ধ হবে প্লাস্টিক দূষণ, সবুজ বনায়ন গড়ে তুলতে এককালীন প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন। এই বার্তা নিয়েই এদিন কলেজ ছাত্রীরা সাধারণ মানুষের হাতে তুলে দিলেন লিফলেট।মহিলা কলেজের এনএসএস ইউনিট প্রতিনিয়তই এধরনের সচেতনতামূলক কর্মসূচি সংঘটিত করে চলেছে। যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য