Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যমনিপুরে জনজাতি দুই মহিলার উপর পাশবিক অত্যাচারের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামল...

মনিপুরে জনজাতি দুই মহিলার উপর পাশবিক অত্যাচারের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামল গণতান্ত্রিক নারী সমিতির কর্মীরা

মণিপুরে গত কয়েক মাস ধরেই চলছে সাম্প্রদায়িক হিংসাত্মক ঘটনা। যে হিংসার ধারাবাহিকতা এখনো অক্ষুন্ন। এর মধ্যেই অতি সম্প্রতি মনিপুরে দুইজন জনজাতি মহিলাকে বিবস্ত্র করে গণধর্ষণ করা হয়। যার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই গোটা দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠে। বীভৎস এই ঘটনার প্রতিবাদে দিকে দিকে রাস্তায় নামছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ব্যতিক্রম নয় যেন ত্রিপুরাও। মনিপুরে সংঘটিত এই ঘটনা সমগ্র মাতৃ জাতির চরম অপমান, সভ্যতার লজ্জা। তাই এর প্রতিবাদে শুক্রবার আগরতলা শহরে মৌন মিছিল সংঘটিত করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কর্মীরা। সংগঠনের সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত এদিনের এই প্রতিবাদ মিছিলটি রাজধানীর মেলারমাঠ স্থিত সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমনিতে গিয়ে সমাপ্ত হয়। এদিনের এই মৌন মিছিলের নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য রাজ্যসভার প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, কৃষ্ণা রক্ষিত, সংগঠনের সদর বিভাগীয় সম্পাদিকা মিতালী ভট্টাচার্য সহ আরো অনেকে। মনিপুরে সংঘটিত ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে কর্মীরা মুখে কালো কাপড় পড়ে মিছিলে পা মেলালেন এদিন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য