১৯৬৪ সালে কলেজ টিলায় এক সংক্ষিপ্ত পরিসরে যাত্রা শুরু করেছিল বেসিক ট্রেনিং কলেজ ।এরপর চলার পথে একাধিক নাম পাল্টে বর্তমানে ইনস্টিটিউট অফ এডভান্স স্টাডিজ ইন এডুকেশন এর তকমা পড়ে ৬০ বছর পূর্ণ করেছে এই শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রটি। বৃহস্পতিবার এই শিক্ষা প্রতিষ্ঠানের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে কুঞ্জবন স্থিত ইনস্টিটিউশন প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী তখনকার শিক্ষা ব্যবস্থার সাথে বর্তমান শিক্ষা ব্যবস্থার একটি তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন পরিবর্তনের ঘোর চাকায় বর্তমান শিক্ষা ব্যবস্থা অন স্কিন হয়ে গেছে ।কিন্তু পূর্বেকার পুঁথিগত শিক্ষাই ভালো ছিল ।এতে ছাত্র-ছাত্রীদের মস্তিষ্কের বিকাশ ঘটতো ।তিনি আরো বলেন, রাজ্যে আধুনিক শিক্ষা সম্প্রসারণ ও শিক্ষার হাব গড়তে চায় সরকার। এই লক্ষ্যে ২০২৩-২৪ অর্থ বর্ষের বাজেটে অর্থের সংস্হান রাখা হয়েছে ।এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতিকল্পেও ১০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ।এম বি বি কলেজের বিজ্ঞান ভবন, উদয়পুরের নেতাজি সুভাষ মহাবিদ্যালয় এর পরিকাঠামো নির্মাণেও বাজেটে অর্থের সংস্হান রাখা হয়েছে বলে জানান তিনি ।মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে মেধা রয়েছে ।এই মেধার বিকাশে একটা প্লাটফর্ম প্রয়োজন। ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশে শিক্ষক-শিক্ষিকাদের আরও যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে রাজ্য শিক্ষা দপ্তরের সচিব সরদীন্দু চৌধুরী, উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারিক এন সি শর্মা, ইনস্টিটিউট অফ এডভান্স স্টাডিজ ইন এডুকেশনের অধ্যক্ষা রত্না রয় প্রমুখ বক্তব্য রাখেন। প্রতিষ্ঠানের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জ্যোতি শীর্ষক একটি সুভেনীর এর মলাট উন্মোচন করেন মুখ্যমন্ত্রী।



