Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যনির্দিষ্ট গাইড লাইন না মেনে কাজ করা হয়েছে বলে প্রমানিত হলে শাস্তি...

নির্দিষ্ট গাইড লাইন না মেনে কাজ করা হয়েছে বলে প্রমানিত হলে শাস্তি পেতে হবে – পশ্চিম ত্রিপুরা জেলা শাসক

কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলাকে ভুমি সম্মান প্লাটিনাম এ্যাওয়ার্ড দেওয়া হয়। গত ১৮ই জুলাই দেশের রাষ্ট্রপতির হাত থেকে এই পুরষ্কার গ্রহণ করা হয়। এই বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন জানান মুলত রাজ্যের এই জেলায় ভুমি সংক্রান্ত সব ধরনের তথ্য ডিজিটাইজেশন করার সফলতার নিরিখে এই পুরস্কার এদিন প্রদান করা হয়েছে। তিনি জানান এতে রাজ্যের জনগণের অনেক সুবিধা হবে। পাশপাশি জমি সংক্রান্ত যে কোন কাজ একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাইজেশন করা হয়।যার ফলে জনগণের এতে অনেক সুবিধা হবে। এমন কি বিভিন্ন পরিষেবা ও এখন থেকে জনগণ এর মাধ্যমে নিতে পারবে। সেই সকল কাজের নিরিখে সফলতার স্বরূপ এই পুরষ্কার এদিন প্রদান করা হয়েছে বলে জানান তিনি। এমনটাও জানান এই কাজের সাথে যারা তৃনমূল স্তর থেকে যুক্ত রয়েছেন তাদের পরিশ্রমের ফলেই তা সম্ভব হয়েছে।এদিন জেলাশাসক জানান সম্প্রতি পি আর টি সি নিয়ে জেলা শাসকের অফিসে অভিযোগ জমা পড়েছে। সাথে সাথে তিনি এর তদন্তের নির্দেশ দিয়েছেন।তদন্তে দোষী সাব্যস্ত হলে অবশ্যই শাস্তি পেতে হবে। এমনটাও জানান ইতিমধ্যেই মহকুমা শাসকদের নিয়ে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। পি আর টি সি সংক্রান্ত নির্দিষ্ট গাইড লাইন রয়েছে।তা না মেনে এই ধরনের কাজ করা হয়েছে বলে প্রমাণিত হলে অবশ্যই শাস্তি পেতে হবে বলেও জানান তিনি। এই সাংবাদিক সম্মেলনে এ দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার এ ডি এম রাজীব দত্ত এবং ব্রাঞ্চ অফিসার রেভিনিউ শীর্ষেন্দু দেববর্মা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য