ওবিসি অংশের জনগণের কল্যাণে কাজ করে চলছে ওবিসি কল্যাণ দপ্তর। এই লক্ষ্যে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ।এর মধ্যে অন্যতম হলো ১০০ জন রাবার চাষীকে স্বয়ংভর করে তুলতে আর্থিক সহায়তা প্রদান ।এদিন মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ওবিসি কল্যাণ মন্ত্রী সান্তনা চাকমা। তিনি জানান ,রাবার সেক্টর আত্মনির্ভরের একটি অন্যতম মাধ্যম ।এই মাধ্যমে ওবিসি অংশের অনেক জনগনই অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন ।এদিন ওবিসি সম্প্রদায় ভুক্ত ছাত্র-ছাত্রীদের কল্যাণে দপ্তরের বিভিন্ন পরিকল্পনাগুলির কথাও তুলে ধরেন মন্ত্রী ।তিনি জানান ওবিসি সম্প্রদায়ের অনেক ছাত্রছাত্রীরা অর্থনৈতিক অসংগতির কারণে উচ্চ শিক্ষা লাভ করতে পারেন না। এই ধরনের ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা লাভের জন্য একাধিক স্কিম রয়েছে। এমনই একটি স্কিমে উচ্চশিক্ষা লাভ করতে আগ্রহী এমন সাতজন ছাত্রছাত্রীকে সহজ কিস্তিতে লোন দেওয়া হয়েছে। এর অর্থরাশির পরিমাণ ৫ লক্ষ ১৬ হাজার ৫০০ টাকা।সাংবাদিক সম্মেলনে ওবিসি কল্যাণ মন্ত্রী সান্তনা চাকমা আরো জানান ,ওবিসি অংশের জনগণকে সাহায্য সহযোগিতা করতে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্য করতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে ।এই প্রকল্পগুলির কথা সংশ্লিষ্ট রা খুব একটা জানেন না ।তাই তাদের জ্ঞাতার্থে রাজ্যে ২৯ টি ক্যাম্প করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে আরও ছয়টি ক্যাম্প করা হবে বলে জানান তিনি।



