Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যদোকানের সামনে প্রাকৃতিক কাজে বাধা দেওয়ায় রক্তাক্ত এক ব্যবসায়ী, ঘটনা রাজধানী আগরতলা...

দোকানের সামনে প্রাকৃতিক কাজে বাধা দেওয়ায় রক্তাক্ত এক ব্যবসায়ী, ঘটনা রাজধানী আগরতলা মহারাজগঞ্জ বাজার এলাকায়

থানা থেকে ঢিল ছুড়া দূরত্বে নেশাগ্রস্ত যুবকের হাতে রক্তাক্ত হলেন এবার এক ব্যবসায়ী। রক্তাক্ত ব্যবসায়ীর নাম অসীম শীল। ঘটনা বুধবার রাতে মহারাজগঞ্জ বাজার এলাকায়। ঘটনার বিবরনে জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় এক যুবক ওসিমের দোকানের সামনে প্রাকৃতিক কাজ করতে গেলে এতে বাধা দেন ব্যবসায়ী অসীম। প্রথমবার বাধা প্রাপ্ত হয়ে নেশাগ্রস্ত যুবকটি ফিরে গেলেও, কিছুক্ষণ পরে আবার এক দোকান কর্মচারীকে নিয়ে অসীম শীলের দোকানের সামনে প্রাকৃতিক কাজ করতে আসে নেশাগ্রস্ত যুবকটি। দ্বিতীয়বার বাধা দেন ব্যবসায়ী অসীম। তারপরেই উত্তেজিত হয়ে পড়ে ওই যুবক এবং পাশে থাকা একটি কাঁচের বোতল নিয়ে ব্যবসায়ী অসীমের মাথায় আঘাত করে। এতে রক্তাক্ত হন ব্যবসায়িক অসীম। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে রক্তাক্ত অবস্থায় অসীমকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ী অসীম। অসীম অভিযোগ করেন প্রত্যেকদিন সন্ধ্যার পর থেকেই মহারাজগঞ্জ বাজারে নেশার আসর জমিয়ে তুলে অধিকাংশ যুবক। পাশেই রয়েছে মহারাজগঞ্জ বাজার পুলিশ ফাঁড়ি। কিন্তু পুলিশ কোনভাবেই এই নেশার আসর বন্ধ করতে পারছে না। এই ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − seventeen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য