Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যবাজারগুলিতে ভেজাল খাদ্য সামগ্রী ও জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে অব্যাহত রয়েছে প্রশাসনিক...

বাজারগুলিতে ভেজাল খাদ্য সামগ্রী ও জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে অব্যাহত রয়েছে প্রশাসনিক অভিযান

বিভিন্ন বাজার গুলিতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভেজাল খাদ্য সামগ্রী প্রতিরোধ করতে খাদ্যমন্ত্রী নির্দেশে প্রশাসনিক অভিযান অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিনই রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন বাজার গুলিতে রুটিন মাফিক অভিযান চালিয়ে আসছে আধিকারিকরা। অভিযান কালে অনিয়ম ধরা পড়লেই তৎক্ষণাৎ নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। তা আরো একবার প্রত্যক্ষ করা গেল বৃহস্পতিবার আগরতলা শহরতলী নতুন নগর ও কোপারেটিভ এলাকায়। এদিন সদর মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে এই দুটি এলাকার বেশ কয়েকটি দোকানে চালানো হয় বিশেষ অভিযান। অভিযানকালে আধিকারিকরা দোকানগুলিতে জিনিসপত্রের দাম এবং বিক্রির জন্য রাখা সামগ্রীগুলিতে ভেজাল রয়েছে কিনা তা খতিয়ে দেখেন। কিন্তু এদিন তিনটি দোকানে অনিয়ম প্রত্যক্ষ করতে পেরে আধিকারিকরা দোকান তিনটির মালিককে নোটিশ ধরানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানালেন জনৈক আধিকারিক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য