Monday, March 16, 2026
বাড়িখবররাজ্যদশম শ্রেণির সিলেবাস থেকে বিবর্তনবাদ চ্যাপ্টার বাদ দেওয়া নিয়ে সোচ্চার হল ত্রিপুরা...

দশম শ্রেণির সিলেবাস থেকে বিবর্তনবাদ চ্যাপ্টার বাদ দেওয়া নিয়ে সোচ্চার হল ত্রিপুরা যুক্তিবাদী বিকাশ মঞ্চ

করোনাকালীন সময়ে ছাত্রছাত্রীদের চাপ কমাতে এনসিইআরটি দশম শ্রেণীর সিলেবাস থেকে বাদ দিয়েছিল বিবর্তনবাদ চ্যাপ্টার। সম্প্রতি প্রশাসন এক বিজ্ঞপ্তি জারি করে এই চ্যাপ্টার চিরতরের জন্যই সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। দপ্তরের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না ত্রিপুরা যুক্তিবাদী বিকাশ মঞ্চ। তাদের মতে বিবর্তনবাদ ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার মাধ্যমিক সিলেবাস থেকে তুলে দেওয়া মানে বিজ্ঞানের উপর আঘাত আনা। তাই কিছুতেই এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। মাধ্যমিক সিলেবাস থেকে বিবর্তনবাদ চ্যাপ্টার বাদ দেওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বুধবার আগরতলা অফিস লেন স্থিত শিক্ষা ভবনের সামনে বিজ্ঞান মঞ্চের কর্মীরা হাতে প্লে কার্ড নিয়ে বিক্ষোভ দেখায়। পরে সংগঠনের অন্যতম সদস্য সৈকত কুমার রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল শিক্ষা দপ্তরের আধিকারিকের সাথে মিলিত হয়ে তাদের দাবি সনদ সম্বলিত এক স্মারকলিপি তুলে দেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য