বামুটিয়া বিধানসভার অন্তর্গত নরসিংগড়ে দিব্যাঙ্গ ব্যক্তিদের ক্ষমতায়ন ইনস্টিটিউটে বুধবার একটি দক্ষতা উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ ও সামাজিক শিক্ষা বিভাগের মন্ত্রী টিঙ্কু রায়। তিনি এদিন এই কর্মসূচির উদ্বোধন করে তার বক্তব্যে বলেন রাজ্য সরকার চায় যে সব ছেলে মেয়েরা এই জায়গায় থাকেন তারাও যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। যে কাজটা আমারা করি তা যেন মন থেকে হৃদয় থেকে করা হয়। এই জায়গায় যে সব বিশেষ শিশুরা রয়েছে তারা যেন এখান থেকে পড়াশুনা করে যখন তাদের বাড়িতে যাবে ঐ সময় তারা নিজেরা যাতে কিছু করতে পারে। নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারে। রাজ্যে অনেক কাঁচা মাল রয়েছে। সে গুলোকে কাজে লাগিয়ে যাতে কিছু করা যায়।এদিন মন্ত্রী জানান এখানে যে সকল মেয়েরা রয়েছে তাদের মধ্যে স্কিলের বিকাশের জন্য তাদেরকে সরকারি খরচে মহিলা আই টি আই এ প্রয়োজনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এদিন তিনি বলেন কোন কাজটা শিখলে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারা যাবে সেটা ঠিক করে করতে হবে। শুধু মাত্র করার জন্য করা নয়। এই যে প্রশিক্ষন প্রক্রিয়া তা নিরন্তর রাখার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। এদিন অতিথিরা আবাসিকদের হাতে তৈরি বিভিন্ন কারু শিল্পের প্রদর্শনী ঘুরে দেখেন এবং তাদেরকে সামনের দিকে এগিয়ে যাবার প্রেরনা দেন। এই অনুষ্ঠানে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, সমাজকল্যাণ ও সামাজিক শিক্ষা দফতরের অধিকর্তা স্মিতা মোল, হস্ততাঁত ও হস্তকারু দফতরের অধিকর্তা তরুণ দেববর্মা প্রমুখ আধিকারিকরা।



